
দেশের স্বাস্থ্য খাত নানা সমস্যায় জর্জরিত। এ সমস্যার মূলত দু’টি দিক চিহ্নিত করা যায়। প্রথমটি হলো চিকিৎসা সরঞ্জাম সংকট বা ঘাটতি। হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট, ফার্মাসিস্ট সংকট, বেড সংকট, ওষুধ সংকট, চিকিৎসা সরঞ্জাম সংকট-এগুলো গণমাধ্যমের নিত্যদিনের খবর। দ্বিতীয় সমস্যাটি হলো অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থা। মেডিকেল কলেজে ভর্তি জালিয়াতি থেকে শুরু করে ডাক্তার-নার্স-টেকনিশিয়ানের বদলি-পদায়ন-স্বাস্থ্য খাতের এমন কোনো দিক নেই যা দুর্নীতিতে জর্জরিত নয়।
কেনাকাটায় চিকিৎসা সরঞ্জামের দাম কয়েকগুণ বাড়িয়ে দেখানো, প্রশিক্ষিত অপারেটর না থাকার পরও দামি যন্ত্রপাতি কিনে ফেলে রেখে মেয়াদোত্তীর্ণ করে ফেলা-কোনো কিছুই বাদ পড়ে না দুর্নীতির করাল থাবা থেকে।
ফার্মাসিস্ট দিবস উপলক্ষে জাতীয় একটি দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৭০০ সরকারি হাসপাতাল থাকলেও সেখানে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের জন্য কোনো পদ নেই। হাসপাতালে মূলত ডিপ্লোমা ফার্মাসিস্টরা কাজ করছেন। অথচ ছোটখাটো স্বাস্থ্য সমস্যা থেকে শুরু করে দীর্ঘস্থায়ী সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকেন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা। রোগীদের নিরাপদ ওষুধ গ্রহণের বিষয়টিও নিশ্চিত করে থাকেন এই ফার্মাসিস্টরা।
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com