ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন দিয়ে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। মৃত্যুর মুখে দাঁড়িয়ে নিজের দায়িত্ব থেকে একচুল না সরা এই শিক্ষিকা এখন দেশের মানুষের চোখে সাহসিকতার প্রতীক।
মাহেরীন চৌধুরীকে নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, হেরে গেছেন মা মাহেরীন, জিতে গেছেন শিক্ষিকা মাহেরীন ম্যাডাম।
পোস্ট দিয়ে আসিফ আকবর লিখেছেন, ‘‘দৌড়াও, ভয় পেওনা আমি আছি।’ প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্রছাত্রীদের জন্যও অমোঘ মায়া। হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন ম্যাডাম।’’
Anti Corruption Movement (ACM)
House: 89 (5th fl), Road -3, Block-F, Banani, Dhaka – 1213, Bangladesh.
www.acmbangladesh.com
emailtoacm@gmail.com